ঢাকাSunday , 3 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলছাত্রীকে ধর্ষণ : দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার ব্যু‌রো (বিএইচআরবি)। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা এ মানববন্ধন করে।
মানববন্ধনে সংগঠনের মহাসচিব ডা. মো. শাহজাহান বলেন, ‘বৃষ্টি রাজধানীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গত ৮ নভেম্বর কোচিং শেষে বাসায় না ফিরলে তার বাবা-মা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে মাইকিং করা হয়। পরের দিন শুক্রবার সন্ধ্যায় অচেতন অবস্থায় বৃষ্টিকে পাওয়া যায়।’
ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আমাদের রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ থাকবে না। আর যদি রাস্তায় নামতেই হয়, তবে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে সংগঠনের নেতা অ্যাডভোকেট মিলন, অ্যাডভোকেট বাবু ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।