ঢাকাSaturday , 2 March 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানে তালেবান হামলায় ২৩ সেনাসহ নিহত ৪৩

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণে হেলামন্দ প্রদেশে একটি সামরিক ঘাঁটিতে তালেবান হামলায় দেশটির কমপক্ষে ২৩ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া, অভিযানে ২০ হামলাকারী নিহত হয়েছে। শুক্রবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
শোরাব সামরিক ঘাঁটিতে শুক্রবার ভোররাতে শুরু হওয়া এ হামলা কয়েক ঘণ্টাব্যাপী স্থায়ী ছিল। তালেবান এ হামলার দায় স্বীকার করেছে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, ওই ঘাঁটি গুঁড়িয়ে দিতে গত ৪৮ ঘণ্টায় এটি তালেবানের তৃতীয় প্রচেষ্টা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র গফুর আহমেদ জাবেদ বলেন, ‘অভিযান শেষ হয়েছে। ২৩ নিরাপত্তা সদস্য ও ২০ অনুপ্রবেশকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন নিরাপত্তা সদস্য।’ প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওমর জয়াক হামলায় নিহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন।