ঢাকাThursday , 28 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নেপালে হেলিকপ্টার বিধ্বস্ত, মন্ত্রীসহ নিহত ৭

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নেপালের পর্যটনমন্ত্রী রবিন্দ্র অধিকারিসহ সাত জন নিহত হয়েছেন। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই বুধবার এ তথ্য জানিয়েছে। বুধবার বিকেলে নেপালের তেহরাথুম জেলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নিহতদের মধ্যে বিমান পরিসেবা ও অাতিথেয়তা উদ্যোক্তা অং সেরিং শেরপা, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারি যুবরাজ দাহাল এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপ মহাপরিচালক বিরেন্দ্র প্রসাদ শ্রেষ্ঠা রয়েছেন।
হেলিকপ্টারটির নিখোঁজ সংবাদ প্রচারের কিছুক্ষণ পরেই পাথিবারা এলাকার বাসিন্দারা পুলিশকে বিধ্বস্ত স্থানে ব্যাপক অগ্নিশিখা দেখা গেছে বলে খবর দেন। হেলিকপ্টার বিধ্বস্তের খবরের পরপর প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।