ঢাকাThursday , 28 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহ আলমগীরের মৃত্যু সাংবাদিকতা জগতে অপূরণীয় ক্ষতি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক, বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার এক শোক বার্তায় সাংবাদিকতা ক্ষেত্রে শাহ আলমগীরের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো।
শাহ আলমগীরের কর্মজীবনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামেও তিনি সবসময় সোচ্চার ছিলেন।
শেখ হাসিনা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শাহ আলমগীর আজ সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।