ঢাকাThursday , 28 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহ আলমগীরের মৃত্যুতে তথ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রীর শোক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : জ্যেষ্ঠ সাংবাদিক ও পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ।
তথ্যমন্ত্রী এক শোক বার্তায় বলেন, ‘তার মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ গণমাধ্যমবোদ্ধা এবং কলমসৈনিককে হারালাম। তিনি তার কাজের মধ্য দিয়েই বেঁচে থাকবেন।’
তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন। বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে শাহ আলমগীরের মরদেহে অন্তিম শ্রদ্ধা জানাবেন মন্ত্রী।
পিআইবির মহাপরিচালক ও বিশিষ্ট সাংবাদিক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক তথ্যমন্ত্রী ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনু।
তিনি বলেন, ‘তার মৃত্যুতে আমরা একজন অকুতোভয় গণমাধ্যমযোদ্ধা এবং সংবাদজগতের অনন্য প্রতিভাকে হারালাম।’ এছাড়া, পিআইবির মহাপরিচালক শাহ আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্যসচিব আবদুল মালেক।
তিনি প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন। আজ দুপুর আড়াইটায় পিআইবিতে এবং বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবে শাহ আলমগীরের মরদেহে অন্তিম শ্রদ্ধা জানাবেন তিনি।