ঢাকাThursday , 28 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় উপস্থিতি কম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ভোটকেন্দ্রে ভোটারদের কম উপস্থিতির দায় নির্বাচন কমিশনের নয়, রাজনৈতিক দলের। বৃহস্পতিবার বেলা ১১টায় উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়া শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,‘বৈরী আবহাওয়া আর সব রাজনৈতিক দলের অংশগ্রহণ না থাকায় ভোটারদের উপস্থিত কম। ভোটকেন্দ্রে ভোটারদের কম উপস্থিতির দায় নির্বাচন কমিশনের নয়, রাজনৈতিক দলের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশা করি ভোটকেদ্রে ভোটারদের উপস্থিতি বাড়বে।’
তিনি আরো বলেন, ‘স্বল্প সময়ে বা এক বছরের জন্য মেয়র ও কাউন্সিলরদের নির্বাচন করা হবে। এ কারণে ভোটারদের আগ্রহ কম হতে পারে।’
কে এম নূরুল হুদা বলেন, ‘কমিশনের পক্ষ থেকে নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের সম্পূর্ণ সুষ্ঠু পরিবেশ রয়েছে। নির্বাচন ব্যবস্থায় কোনো ত্রুটি নেই। সবধরনের প্রস্তুতি নেওয়া আছে।’