ঢাকাWednesday , 27 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুলিস্তানে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কামাল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, কামাল মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে পল্টন থানার এসআই সৈয়দ আলী জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মহানগর নাট্যমঞ্চের কাছে মাদক ব্যবসায়ীদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে।
একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।