ঢাকাTuesday , 26 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের জন্য আরো ৩২ মিলিয়ন ডলার দেবে জাপান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সাহায্যার্থে আরো ৩২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা করেছে জাপান।
মঙ্গলবার ঢাকায় অবস্থিত জাপান দূতাবাস এই তথ্য জানিয়েছে।গত ৭ ফেব্রুয়ারি এ ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
এ নিয়ে রোহিঙ্গাদের জন্য জাপানের সহায়তা ৮২ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
এর আগে ২০১৭ সালের আগস্টের পর মিয়ানমারে সেনা নির্যাতনের মুখে বাংলাদেশে নতুন করে সাড়ে সাত লাখ রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নেয়ায় জাপান সরকার ৫০ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছিল।
শরণার্থী ক্যাম্প ব্যবস্থাপনা, খাদ্য, আশ্রয়, চিকিৎসাসেবা, প্রশিক্ষণ প্রদান ও পরিচ্ছন্নতা সুবিধা এবং পুনরায় বনায়নের মাধ্যমে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের মানবিক সহায়তা দিতে চায় জাপান সরকার।