ঢাকাMonday , 25 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুদকের প্রতি জনগণের আস্থা নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি জনগণের আস্থা নেই বলে মন্তব্য করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
সোমবার দুদকের প্রধান কার্যালয়ে ‘দুর্নীতি দমন কমিশনের কৌশলপত্র ২০১৯’ শীর্ষক সুশীলসমাজের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, দুর্নীতির বিষয়ে হতাশা বিশাল। দুদকের কাছে মানুষের গগনচুম্বী প্রত্যাশা। বাংলাদেশের প্রধান দুঃখ দুর্নীতি। দুদক কাজ করছে। রাষ্ট্র ধীরে ধীরে সব বিষয়ে তৈরি হচ্ছে। আস্তে আস্তে রাষ্ট্র শক্ত অবস্থানে আসছে। তবে রাতারাতি সব হয় না। একদিনে করা কঠিন।
তিনি বলেন, দুদকের প্রতি জনগণের আস্থা নেই। তাই দুদককে অবিলম্বে দৃশ্যমান কিছু ঘটনা ঘটিয়ে দেখাতে হবে। কয়েকটি কাজ করেছে ইতিমধ্যে। তবে জনগণকে আস্থায় আনতে অন্তত ২০টি ঘটনা ঘটিয়ে একটি ম্যাসেজ দিতে হবে। যাতে মানুষ মনে করে অপরাধ করলে শাস্তি পেতে হয়।
দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় সুশীলসমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।