ঢাকাMonday , 25 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসল কিমের আগমন, নকল কিমের প্রস্থান

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের মতো দেখতে এক অস্ট্রেলীয় কমেডিয়ানকে দেশ ত্যাগ করতে বলেছে ভিয়েতনাম।
সোমবার তাকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নকল উন বলে পরিচিত হাওয়ার্ড এক্স।
ভিয়েতনামে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠককে সামনে রেখে বিনোদন দেওয়ার জন্য শুক্রবার হ্যানয়ে এসেছিলেন হাওয়ার্ড। তার সঙ্গে ছিলেন ট্রাম্পের মতো দেখতে রাসেল হোয়াইট নামে আরেক ব্যক্তি।
হাওয়ার্ড জানিয়েছেন, তাকে এর আগে কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করেছে এবং কোনো ধরণের ঝামেলা সৃষ্টির চেষ্টা থেকে দূরে থাকতে বলা হয়েছে।
তিনি জানান, ভিয়েতনাম ত্যাগের নির্দেশ দেওয়া হলেও রাসেলকে সেখানে থাকার অনুমতি দেওয়া হয়েছে। তবে সে জনসম্মুখে বেশি আসতে পারবে না বলে শর্ত আরোপ করেছে সরকার।
ক্ষোভ প্রকাশ করে বিমানে ওঠার আগে হাওয়ার্ড বলেছেন, ‘উত্তর কোরীয়দের কোনো কৌতুকবোধ নেই। বিদ্রুপ হচ্ছে যে কোনো স্বৈরশাসকের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র।’
এর আগে গত জুনে সিঙ্গাপুরে ট্রাম্প-উনের প্রথম দফা বৈঠকের সময় সেখানে গিয়েছিলেন হাওয়ার্ড। সিঙ্গাপুরে তিনি বিদ্রুপাত্মক পরিবেশনাও করেছিলেন। তবে সেখানেও তাকে কর্তৃপক্ষের কড়া নজরদারির মধ্যে থাকতে হয়েছে।