ঢাকাMonday , 25 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রিন্সেস রিমা যুক্তরাষ্ট্রে নতুন সৌদি রাষ্ট্রদূত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল সৌদকে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সৌদি আরব। শনিবার রাজকীয় এক ফরমানের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম।
বর্তমানে যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছোট ভাই প্রিন্স খালিদ বিন সালমান। খালিদকে এখন উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রিন্সেস রিমাকে নিয়োগ দেওয়ার মাধ্যমে প্রথমবারের মতো কোনো নারীকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলো সৌদি আরব। প্রিন্সেসের বাবা দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে সৌদি রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। সৌদি আরবে নারী অধিকার নিয়ে যারা কাজ করছেন তাদের মধ্যে নেতৃস্থানীয় রিমা। তিনি এর আগে সৌদি ক্রীড়া কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছেন। তিনি সৌদি নারীদের খেলাধুলায় অংশগ্রহণের ব্যাপারে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।
প্রিন্সেস রিমাকে এমন সময় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হলো যখন সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে রয়েছে সৌদি আরব। তাকে এমন মার্কিন আইনপ্রণেতাদের মুখোমুখি হতে হবে যারা খাশোগি হত্যাকাণ্ডের জন্য সৌদি আরবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। খাশোগি হত্যাকাণ্ডের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকেই মূলত দায়ী করছেন তারা।