ঢাকাMonday , 25 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লাইসেন্স নবায়নের আগে প্রয়োজন গাড়িচালকের চোখ পরীক্ষা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) প্রাক্তন মহাসচিব ও বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ৭০ ভাগ গাড়িচালক চোখের সমস্যায় ভুগছেন। গাড়িচালকের চোখ পরীক্ষা করার পরই লাইসেন্স প্রদান ও নবায়নের ব্যবস্থা করা প্রয়োজন।
সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দিনে ও রাতে যারা গাড়ি চালান তাদের দৃষ্টিশক্তি কম থাকলে দুর্ঘটনার হার বেড়ে যায়। এমএসএসের জরিপে দেখা যায়, ৭০ ভাগ গাড়িচালক চোখের সমস্যায় ভুগছেন। এ অবস্থায় দেশের সব গাড়িচালকের চক্ষু পরীক্ষা করার পরই লাইসেন্স প্রদান ও নবায়নের ব্যবস্থা করা উচিত।
তিনি বলনে, প্রতি বছর চক্ষু পরীক্ষার সনদ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সংগ্রহের মাধ্যামে দৃষ্টিশক্তির স্বাভাবিকতা ও সুস্বাস্থ্যের সনদ গ্রহণ করার ব্যবস্থা করা উচিত। এক্ষেত্রে দেশের সকল হাসপাতালে গাড়িচালকদের চক্ষু পরীক্ষার সুযোগ সৃষ্টি করা উচিত। এতে দেশের দুর্ঘটনা কমানো সম্ভব বলে মনে করি।
ন্যাশনাল আই কেয়ার প্রোগ্রাম এ ব্যাপারে বিআরটিএ এবং দেশের সকল হাসপাতালের চক্ষু বিভাগকে সম্পৃক্ত করে যথাযথ উদ্যোগ গ্রহণ করবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করেন তিনি।