ঢাকাSunday , 24 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে অনন্য উচ্চতায়

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে অনন্য উচ্চতায় আসীন।
রোববার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন।
ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, বিভিন্ন খাতে অনন্য সাফল্যের কারণে শেখ হাসিনা আজ আন্তর্জাতিক নেতার স্বীকৃতি পেয়েছেন। এ স্বীকৃতি হিসেবে তিনি অসংখ্য আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন।
তিনি আরো বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে তিনি মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এজন্য তিনি ‘মাদার অব হিউম্যানিটি’ উপাধিতে ভূষিত হয়েছেন।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশ রেলওয়েকে গণপরিবহনের অত্যন্ত আরাম দায়ক, সাশ্রয়ী, পরিবেশবান্ধব, গণমুখী এবং যুগোপযোগী করে গড়ে তোলার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। রেলের উন্নয়নে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৬৪টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বর্তমান অর্থবছরে প্রায় ১০ হাজার ৯৩৯ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মেয়াদে সম্পাদনযোগ্য ৪০টি বিনিয়োগ প্রকল্প ৩টি কারিগরি সহায়তা প্রকল্পসহ মোট ৪৩টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ১০টি মেগা প্রকল্পের ২টি রয়েছে রেলওয়েতে। এর একটি হচ্ছে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এবং পদ্মা সেতু দিয়ে যশোর ও পরবর্তীতে ফরিদপুরের ভাঙা হয়ে পায়রা সমুদ্রবন্দর পর্যন্ত রেললাইন স্থাপন।
মন্ত্রী জানান, দেশের সমস্ত রেল ব্যবস্থাকে ব্রড গেজ এবং যেখানে মিটার আছে সেখানে ডুয়েল গেজ উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং দেশের প্রতিটি জেলা রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে।
সরকারি দলের সদস্য মোরশেদ আলম পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন সরিয়ে নেয়ার জন্য উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান।