ঢাকাFriday , 22 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন খুনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানসিক প্রতিবন্ধীর সাজা বাতিল

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : তিনটি খুনের অভিযোগ ছিল তার নামে। মৃত্যুদণ্ড দিয়েছিল ভারতের গুজরাট প্রদেশের মেহসানা জেলা আদালত। সেই মৃত্যুদণ্ডের নির্দেশকেই বুধবার খারিজ করে দিয়েছে গুজরাট হাইকোর্ট।
বিচারপতি জানালেন, অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ। মৃত্যুদণ্ড দেওয়ার আগে তার মানসিক স্বাস্থ্যের কথা চিন্তাই করে দেখেননি মেহসানা আদালতের বিচারপতি।
নাগিজি ঠাকুর নামের ওই অভিযুক্তের বিরুদ্ধে হাইকোর্টের বিচারক জে বি পার্দিওয়ালা এবং এ সি রাও জানান, মেহসানা আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে রায় দেওয়ার সময় তার মানসিক অসুস্থতার কথা বিবেচনাই করেনি। অভিযুক্তকে শাস্তি দেওয়ার আগে ভারতীয় সংবিধানের অপরাধ আইনের ৩২৯ ধারার কথাও মাথায় রাখা উচিত ছিল মেহসানা আদালতের, এমনটাই মনে করে গুজরাটের উচ্চ আদালত।
অভিযুক্তের মেডিক্যাল রিপোর্ট দেখে আদালত জানায়, তিনি এখনও মানসিকভাবে প্রবল অসুস্থ এবং তার চিকিৎসা চলছে।
২০১৫ সালের এপ্রিল মাসে খেরেলু তালুকার মালারুরাল গ্রামে নাগিজি ঠাকুর তার বাবা-মা এবং তিন বছরের কন্যাকে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় আহত হন তার স্ত্রী এবং এক পুলিশ কর্মকর্তাও। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে বিচারবিভাগীয় আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়।