নিজস্ব প্রতিবেদক : আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এই তফসিল ঘোষণা করেন।
সচিব বলেন, চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট ৩১ মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ, প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।
এর আগে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ ও দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সচিব জানান, উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপ থেকে শুধু সদর উপজেলাগুলোয় ইভিএম ব্যবহার করা হবে।

