ঢাকাWednesday , 20 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কানাডায় অগ্নিকাণ্ডে একই পরিবারের ৭ শিশু নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় আগুনে একই পরিবারের সাত শিশু নিহত হয়েছে। আটলান্টিক উপকূলে নিজেদের বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার কানাডার পুলিশ জানিয়েছে।
নিহতরা সবাই সিরিয়া থেকে আসা শরণার্থী। আহত এক নারী ও পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বিবৃতিতে হ্যালিফ্যাক্স পুলিশ বলেছে,‘অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই শিশু ও একই পরিবারের।’
ড্যানিয়েল বার্ট নামে এক প্রতিবেশী জানিয়েছেন, মধ্যরাতে তিনি একটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপরই বাড়িটি আগুনে পুড়তে দেখেছেন।