ঢাকাMonday , 18 February 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌভাগ্যের লাঠি খুঁজতে অর্ধনগ্ন ১০ হাজার

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : দুটি সৌভাগ্যের লাঠি খুঁজতে জাপানে রীতিমতো ঠেলাঠেলিতে নেমেছিলেন প্রায় ১০ হাজার জাপানি অর্ধনগ্ন পুরুষ।
শতবর্ষের ঐতিহ্যবাহী একটি উৎসবের অংশ হিসেবে শনিবার লেঙটি পরে ওকায়ামার সাইদাইজি বৌদ্ধ মন্দিরে এই ঠেলাঠেলিতে নেমেছিলেন তারা।
বিবিসি জানিয়েছে, প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে অংশগ্রহণকারীরা ইয়োশি নদীর শীতল পানিতে গোসল করে পবিত্র হয়ে নেন। রাত ১০টা নাগাদ পবিত্রকরণ শেষ হয় এবং সব বাতি নিভিয়ে দেওয়া হয়।
মন্দিরের প্রধান পুরোহিত চার মিটার দীর্ঘ জানালার সামনে দাঁড়ান এবং দুটি লাঠি ছুঁড়ে মারেন। পরবর্তী দুই ঘন্টা চলে ধাক্কাধাক্কি,ঠেলাঠেলি। চারপাশে হাজার হাজার লোক খুঁজতে শুরু করে লাঠি দুটি।
২০ সেন্টিমিটার লম্বা লাঠি দুটি যারা পাবে তাদের ‘শিঙ্গি’ নামে ডাকা হয় এবং বিশ্বাস করা হয়, তারাই হচ্ছে ওই বছরের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। লাঠি দুটি হাতে নিয়ে বের হয়ে আসা দুই বিজয়ীর মাথায় পরানো হয় মুকুট।