ঢাকাSaturday , 5 January 2019
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ শি’র

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সেনাবাহিনীকে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি ও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শুক্রবার সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দিয়েছেন।
শি বলেছেন, বাড়তি চ্যালেঞ্জ ও ঝুঁকির মুখে চীনের সেনাবাহিনীকেই দেশের নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিতে ভূমিকা রাখতে হবে।
দক্ষিণ চীন সাগরের সীমানা নিয়ে বিরোধ এবং বাণিজ্য থেকে শুরু করে তাইওয়ানের স্বাধীনতা প্রশ্ন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়গুলো সামনে রেখে সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিচ্ছে চীন।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে চীনকে ক্রমাগত ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। সেনাবাহিনীকে অবশ্যই দেশের নিরাপত্তা ও প্রয়োজনীয় উন্নয়নে কাজ করতে হবে।
চীনের কেন্দ্রীয় সামরিক বাহিনী কমিশনের চেয়ারম্যান শি বলেছেন, সেনাবাহিনীকে নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে কৌশল পর্যালোচনা এবং যুদ্ধের প্রস্তুতি ও তা চালিয়ে নেয়ার দায়িত্ব নিতে হবে।
তিনি বলেছেন, ‘বিশ্ব আজ এমনই বড় পরিবর্তনের মুখে যা গত এক শতাব্দীতেও দেখা যায়নি। সমৃদ্ধির জন্য চীন এখনো কৌশলগত সুযোগের একটি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে আছে।’