ঢাকাSaturday , 6 September 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে আসার পথে ৪ ভারতীয় আইএস কর্মী গ্রেপ্তার

Link Copied!

ইন্টারন্যাশনাল ডেস্ক :

ইসলামিক স্টেটের (আইএস) চার সদস্যকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। শুক্রবার সন্ধ্যায় কলকাতা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভারতীয় পুলিশ কর্মকর্তারা বলছেন, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হায়দ্রাবাদের ওই চার তরুণ আইএসের সংগঠকদের সঙ্গে দেখা করতে বাংলাদেশের পথে ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্পেশাল টাস্ক ফোর্সের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, “তাদের স্বীকারোক্তি অনুযায়ী, বাংলাদেশে আইএসের কিছু সংগঠক কাজ করছে। তাদের সঙ্গে এই তরুণদের যোগাযোগ ছিল এবং বাংলাদেশে তাদের সঙ্গে মিলিত হওয়ার সময় ও স্থান ঠিক হয়েছিল।”

গ্রেপ্তারদের দুজন প্রকৌশলের ছাত্র জানিয়ে স্পেশাল টাস্ক ফোর্সের ওই কর্মকর্তা বলেন, তাদের দেয়া তথ্য মতে আরো অন্তত ১১ মুসলিম তরুণের সঙ্গে বাংলাদেশে অবস্থানরত আইএস সংগঠকদের যোগাযোগ রয়েছে।

তবে কলকাতার পুলিশ কমিশনার সুরাজিত পুরকায়স্থ বলেছেন, এই চার তরুণকে গ্রেফতারের বিষয়ে তাদের কিছু জানা নেই।

এর আগে মহারাষ্ট্র থেকে ৪ তরুণ আইএস-এর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছে বলে সূত্র জানিয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন। সূত্র: ওয়েবসাইট