গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এ টুর্নামেন্টের আয়োজন করে।
রোববার সকালে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তিমনি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. রুহুল আমিন শেখ, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. ফিরোজুল আহসান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ৫নং কোটালীপাড়া কে পি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪১নং চরমানিকদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। খেলায় ৪১নং চরমানিকদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ৫নং কোটালীপাড়া কে পি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
এ টুর্নামেন্টে জেলার পাঁচটি ছেলে দল ও পাঁচটি মেয়ে দল মিলে মোট ১০টি দল অংশ নিচ্ছে। সোমবার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

