ঢাকাSunday , 9 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ম্যানসিটিকে হারের তিক্ত স্বাদ দিল চেলসি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে ১৫ ম্যাচে মাঠে নেমে ম্যানচেস্টার সিটি একটিতেও হার মানেনি। ১৩টি জয়ের পাশাপাশি ২টি ম্যাচে ড্র করেছিল স্কাই ব্লুজরা। শনিবার ১৬তম ম্যাচে এসে ভিন্ন অভিজ্ঞতা হল পেপ গার্দিওলার দলের।
হারের স্বাদ ভুলতে বসা ম্যানসিটিকে তিক্ত স্বাদ দিয়েছে চেলসি। ঘরের মাঠে তারা ম্যানসিটিকে হারিয়ে দিয়েছে ২-০ ব্যবধানে। লিগে প্রথম হারেই পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে সিটির। শীর্ষস্থান থেকে তারা নেমে গেছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে চেলসি উঠে এসেছে চতুর্থ স্থানে।
১৬ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে লিভারপুল। সমান ম্যাচ থেকে ৪১ পয়েন্ট নিয়ে ম্যানসিটি রয়েছে দ্বিতীয় স্থানে। ৩৪ পয়েন্ট নিয়ে চেলসি রয়েছে চতুর্থ স্থানে।
শনিবার রাতে ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই সিটির উপর প্রভাব বিস্তার করে খেলে ব্লুজরা। কিন্তু গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ৪৫ মিনিট পর্যন্ত। এ সময় মার্কাস আলোনসো ডি বক্সের মধ্যে ইডেন হ্যাজার্ডকে বল বাড়িয়ে দিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন। হ্যাজার্ড ম্যানসিটির দুইজন খেলোয়াড়ের সামনে বল নিয়ে কাড়িকুড়ি করে সোজা বাড়িয়ে দেন ডানদিকে। সেখানে ফাঁকায় বল আসতে দেখে ডি বক্সের বাইরে থেকে দৌড়ে গিয়ে জোরালো শট নেন এন’গোলো কান্তে। গোলপোস্টের উপরের অংশ দিয়ে বুলেট গতিতে বল জালে আশ্রয় নেয়।
বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার ডেভিড লুইস। ম্যাচের ৭৮ মিনিটে কর্নার পায় চেলসি। কর্নার থেকে ইডেন হ্যাজার্ডের উড়িয়ে মারা বলে হেড দিয়ে জালে পাঠান লুইস। বাকি সময়ে অবশ্য চেলসি যেমন গোল ব্যবধান বাড়াতে পারেনি, তেমনি ম্যানসিটিও পারেনি ব্যবধান কমাতে।
এদিকে চেলসির জয়ের রাতে জয় পেয়েছে আর্সেনাল ও টটেনহ্যাম। আর্সেনাল ১-০ গোলে হারিয়েছে হাডার্সফিল্ড টাউনকে। আর টনেহ্যাম ২-০ গোলে হারিয়েছে লেস্টার সিটিকে।