ঢাকাSaturday , 8 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কত আয় করল সুশান্ত-সারার ‘কেদারনাথ’?

Link Copied!

বিনোদন ডেস্ক : সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। নানা জটিলতা কাটিয়ে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে সারার প্রথম বলিউড সিনেমা কেদারনাথ।
শুরু থেকেই সিনেমাটির জন্য আলোচনায় ছিলেন সারা। সিনেমার পোস্টার, টিজার, ট্রেইলার ও গানে সারার লুক দর্শকদের নজরও কাড়ে। শুক্রবার ভারতে দুই হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এতে সারার অভিনয় দর্শক-সমালোচকদের মন জয় করেছে। পাশাপাশি প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ৭.২৫ কোটি রুপি।
অভিষেক কাপুর পরিচালিত কেদারনাথ সিনেমাটির প্রেক্ষাপট ২০১৩ সালে ভারতের কেদারনাথে হওয়া ভয়াবহ বন্যা। সিনেমার গল্পে, মনসুর ধর্মীয় ও সামাজিক ভেদাভেদ ভুলে পিঠাওয়ের (কেদারনাথ মন্দিরে তীর্থ যাত্রীদের পিঠে বহন করে) কাজ করে। মুকু ও মনসুর পরস্পরের প্রেমে পড়ে। এতে মনসুর চরিত্রে সুশান্ত সিং রাজপুত ও মুকু চরিত্রে সারা আলী খান অভিনয় করেছেন।
এদিকে সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ-‘লাভ জিহাদ’ (মুসলিম ছেলে/মেয়ে প্রেমের ফাঁদে ফেলে অন্য ধর্মের ছেলে/মেয়েদের বিয়ে করে ইসলাম ধর্মে রূপান্তরিত করে এমন ধারণা) প্রচার করে সিনেমাটি হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে। এ জন্য উত্তরখন্ডে সিনেমাটি নিষিদ্ধ ও এ বিষয়ে সুশান্ত ও সারার বিরুদ্ধে একটি পিটিশনও দায়ের হয়েছে।