ঢাকাSaturday , 8 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রূপসজ্জা’য় তিতান

Link Copied!

বিনোদন প্রতিবেদক : মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন তিতান চৌধুরী।তারপর পা রাখেন টেলিভিশন নাটকে। বর্তমান টেলিভিশন নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।১৬ই ডিসেম্বর সামনে রেখে সম্প্রতি ‘রূপসজ্জা’ নাটকে অভিনয় করেন তিতান।
ইমরাউল রাফাত পরিচালিত এ নাটকে তিতানের বিপরীতে অভিনয় করেন সাজু খাদেম। এছাড়া আরো অভিনয় করেন রাসেদ মামুন অপুসহ অনেকে। নাটকে তাকে বীরাঙ্গনার চরিত্রে দেখা যাবে।
তিতান একক নাটকের পাশাপাশি কাজ করছেন ধারাবাহিক নাটকেও। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- চলিতেছে সার্কাস (বাংলাভিশন), ইনডিসিপ্লিন (আরটিভি), মেঘের পরে মেঘ জমেছে (বাংলাভিশন), নীড় খোঁজে গাঙচিল (এটিএন বাংলা), মন থেকে দূরে (এটিএন বাংলা) প্রভৃতি।এছাড়া তিনি ‘নগর মাস্তান’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।