ঢাকাSaturday , 8 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বছরের শেষটাও রাঙাতে চান মাশরাফি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চলতি বছর ১৭ ওয়ানডের ১১টি জিতেছে বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে ২০১৮ সালে রঙিন পোশাকে দারুণ কেটেছে বাংলাদেশের। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে হারিয়ে শুরু। টানা তিন ম্যাচ জয়ে ফাইনালে ফেভারিট ছিল বাংলাদেশ। কিন্তু পরপর দুইম্যাচ হারে শিরোপা বিসর্জন দেয় মাশরাফির দল।
এরপর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশ এশিয়া কাপেও দুর্দান্ত পারফরম্যান্স করে। শ্রীলঙ্কা, আফগানিস্তান ও পাকিস্তানকে টপকে বাংলাদেশ ফাইনাল খেলে ভারতের বিপক্ষে। কিন্তু শেষটায় আবারও ব্যর্থ বাংলাদেশ। ফাইনাল হেরে যায় মাত্র ৩ উইকেটে।
অক্টোবরে জিম্বাবুয়ে সিরিজে মাশরাফির দল ওয়ানডে সিরিজ জেতে ৩-০ ব্যবধানে। দলীয় সাফল্যে ওয়ানডেতে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ইংল্যান্ড ২৪ ওয়ানডেতে জিতেছে ১৭টিতে। জয়ের শতাংশ ০.৭। ভারতেরও তাই। ২০ ওয়ানডের জিতেছে ১৪টিতে। ১৭ ম্যাচের ১১টিতে জিতে বাংলাদেশের জয়ের শতাংশ ০.৬।
বাংলাদেশের বছরের শেষ ওয়ানডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আগামীকাল শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বছরের শুরুর মতো শেষটাও রাঙাতে চান মাশরাফি। পুরো বছর যে ধারাবাহিকায় দল পারফরম্যান্স করেছে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান শেষটাতেও।
‘‘আমার কাছে মনে হয় এই বছর আমাদের রেটিং খুব ভালো আছে। ভালোভাবে শেষ করতে পারলে খুব ভালো হবে। বিশেষ করে সামনের বছরের শুরু থেকে অনেক চ্যালেঞ্জ আছে। শেষটা ভালো করলে এই বছরটা খুব ভালো যাবে।’’
বছরের শুরুতে ঘরের মাঠে এবং মাঝে এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। দুটি ফাইনালেই শিরোপা হারায় বাংলাদেশ। দুটি ফাইনাল না জেতার আক্ষেপ এখনও বয়ে বেড়াচ্ছেন অধিনায়ক,
‘‘এই বছরে আমাদের পারসেন্টেজ অনেক ভালো, স্রেফ দুইটা ফাইনাল বাদ দিলে। এখানে একটা ফাইনাল জিততে পারলে ভালো হত, বিশেষ করে এশিয়া কাপ ফাইনাল।’’