ঢাকাFriday , 7 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সিক্সার্সের অধিনায়ক ওয়ার্নার

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে জমজমাট আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের আসন্ন আসরের পর্দা উঠছে আগামী মাসে। বিপিএলের ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার।
অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ওয়ার্নারের সিলেটের হয়ে খেলার কথা জানা গিয়েছিল আগেই। এবার শুধু ব্যাটসম্যানের ভূমিকাতেই নয়, নাসিরের পরিবর্তে সিলেট দলে অধিনায়কের দায়িত্বে দেখা যাবে অসি এ রানমেশিনকে। তাকে অধিনায়ক হিসেবে খেলানোর কথা নিজেদের অফিসিয়ালি ফেসবুক পেজে জানিয়েছে সিলেট সিক্সার্স।
স্পট ফিক্সিং অপরাধের জন্য বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ রয়েছেন ওয়ার্নার। তবে এ সময়ে ক্রিকেট বিশ্বের প্রায় সব জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্টে দাপিয়ে খেলছেন তিনি। তার অধিনায়কত্বে আইপিএল ২০১৬ সালের আসরে শিরোপা জিতেছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবার অভিজ্ঞ এ তারকার নেতৃত্বে দুর্দান্ত কিছু অর্জনের প্রত্যাশা থাকবে সিলেট সিক্সার্সের ভক্তদের।
আগামী ৬ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করবে সিলেট। দলে ওয়ার্নার ছাড়াও সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ ইরফান, সোহেল তানভীরের মত তারকা আছেন। দেশীয় তারকাদের মধ্যে হার্ডহিটার সাব্বির রহমান, পেসার তাসকিন আহমেদ রয়েছেন সিলেট সিক্সার্স শিবিরে।