ঢাকাFriday , 7 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপূর্বর ‘নাটকীয় প্রেম’

Link Copied!

বিনোদন ডেস্ক : গভীর রাত। মাজেদা বেগমের বাড়িতে একটি ছায়ামূর্তিকে চোরের মতো এদিক-ওদিক ঘুরঘুর করতে দেখা যায়। ছায়ামূর্তি মুনিয়ার ঘরের দরজা খুলে উঁকি দিয়ে দেখে কেউ নেই, তারপর ঘরে ঢুকে পড়ে। অন্যদিকে মাজেদা বেগমের ঘুম ভেঙে যায়। পানি পান করতে ডাইনিংয়ে আসলে মুনিয়ার ঘরে আলো জ্বলতে দেখে উৎসুক হয়ে ওঠেন। তারপর দরজার ফাঁকা দিয়ে তাকাতেই এক ব্যক্তিকে দেখতে পেয়ে আঁতকে ওঠেন তিনি।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে মুনিয়া বিস্মিত হয়ে যায়। দেখেন-অজ্ঞান এক ব্যক্তিকে চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মাজেদা বেগম তাকে রাতের সব ঘটনা বলেন। লোকটির জ্ঞান ফেরার আগেই পুলিশে কল করতে চাইলে মুনিয়া তাকে বাধা দেয়। কারণ লোকটির আসল পরিচয় না জেনে পুলিশকে কল করা ঠিক হবে না। তার উপর মাজেদা বেগম তাকে আঘাত করেছে, এখনো জ্ঞান ফেরেনি।
লোকটিকে দেখে ভদ্র ঘরের ছেলেই মনে হয়। যদি খারাপ কিছু হয়ে থাকে তাহলে তো পুলিশ এসে উল্টো মাজেদা বেগমকেই ধরবে। মেয়ের কথায় মাজেদা বেগম কিছুটা শঙ্কিত হয়ে ওঠেন। দ্রুত তার এক চিকিৎসক বান্ধবীকে ফোন করেন সাহায্যের জন্য। চিকিৎসক আসার পর লোকটিকে বিছানায় শুইয়ে দেয়া হয়। জ্ঞান ফিরলে বোঝা যায়-মাথায় আঘাত লাগার কারণে লোকটি স্মৃতিশক্তি হারিয়েছে। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘নাটকীয় প্রেম’। রূপান্তরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আসাদুজ্জামান আসাদ। এতে অভিনয় করেছেন- জিয়াউল ফারুক অপূর্ব, নাইরুজ সিফাত, ডলি জহুর, পীরজাদা হারুন প্রমুখ। আগামীকাল শনিবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।