ঢাকাThursday , 6 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যেখানে দীপিকাই প্রথম

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের শোবিজ অঙ্গনের সবচেয়ে ধনী তারকাদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া। বার্ষিক এ জরিপে শীর্ষ পাঁচে স্থান করে নিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
জরিপের তথ্যমতে, চলতি বছরে ১১২.৮০ কোটি রুপি আয় করেছেন দীপিকা পাড়ুকোন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি। ২০১২ সালে শুরু হওয়া এ জরিপে প্রথম নারী হিসেবে শীর্ষ পাঁচে জায়গা করে নিলেন পদ্মাবত অভিনেত্রী।
দীপিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা পদ্মাবত। সিনেমাটি নিয়ে নানা জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত চলতি বছর জানুয়ারিতে মুক্তি পায় এটি। দর্শক ও সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও ভালো ব্যবসা করে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পদ্মাবত, যা দীপিকার চলতি বছর আয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। এছাড়া বিভিন্ন ব্যান্ডের প্রতিনিধি হিসেবে কাজ করেন এ অভিনেত্রী।
এদিকে সম্প্রতি অভিনেতা রণবীর সিংকে বিয়ে করেছেন দীপিকা। ইতালির লেক কোমোতে গত ১৪ ‍ও ১৫ নভেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। ফোর্বসের এ তালিকায় রণবীর রয়েছেন অষ্টম স্থানে। চলতি বছর তার আয় ৮৪.৬৭ কোটি রুপি।
গত বছর ১ অক্টোবর থেকে চলতি বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারকাদের আয় হিসাব করে এ তালিকা প্রকাশ করেছে ফোর্বস। ২০১৮ সালে শীর্ষ এক শ তারকার মোট আয় ৩১৪০.২৫ কোটি রুপি, যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। গত বছর শীর্ষ এক শ তারকার আয়ের পরিমাণ ছিল ২৬৮৩ কোটি রুপি।