ঢাকাThursday , 6 December 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহেশের হাত ধরে ফিরছেন মীনাক্ষি

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মীনাক্ষি দীক্ষিত। ২০০৮ সালে তেলেগু ভাষার ‘লাইফস্টাইল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর তামিল, কন্নড়, মালায়ালাম, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন, উপহার দিয়েছেন দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা।
২০১৪ সালে মুক্তি পাওয়া ‘আদাবি কাচিনা ভেনেলা’ মীনাক্ষি অভিনীত সর্বশেষ তেলেগু ভাষার সিনেমা। এরপর কেটে গেছে দীর্ঘ চার বছর কিন্তু আর কোনো তেলেগু ভাষার সিনেমায় দেখা যায়নি তাকে। বিরতি ভেঙে মহেশ বাবুর হাত ধরে তেলেগু সিনেমায় ফিরছেন এই অভিনেত্রী।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এর আগে ‘ডোকুডু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন মহেশ বাবু ও মীনাক্ষি দীক্ষিত। আবারো মহেশ বাবুর সঙ্গে কাজ করতে যাচ্ছেন এ অভিনেত্রী। মহেশ বাবুর পরবর্তী সিনেমা ‘মহর্ষি’। এতেই একসঙ্গে অভিনয় করবেন তারা।
ভামসি পায়দিপল্লী পরিচালিত এ সিনেমার শুটিং খুব শিগগির শেষ হবে। আগামী বছর ৫ এপ্রিল এটি মুক্তির কথা রয়েছে।