ঢাকাSaturday , 17 November 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্ভেজাল খেজুরের গুড় বিক্রির লক্ষ্যে গাছি সমাবেশ

Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরে ভেজালমুক্ত খেজুরের গুড় বিক্রির লক্ষ্যে গাছি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়ন কার্যালয়ে ইভেন্টটেক নামের একটি প্রতিষ্ঠান এ সমাবেশের আয়োজন করে। সমাবেশের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ‘এ উদ্যোগ জেলা প্রশাসন নিতে চেয়েছিল। সেখানে বেসরকারি এ উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি।’
হাদিউজ্জামান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাহিদুল ইসলাম, রফিউদ্দিন ও মুজাহিদ হোসেন। আয়োজকরা জানান, তারা চাষিদের কাছ থেকে ভেজালমুক্ত খেজুরের গুড় সংগ্রহ করে বিক্রি করবেন।
অনুষ্ঠানে এলাকার অর্ধশতাধিক গাছি অংশ নেন।