ঢাকাTuesday , 9 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়ালে যাওয়ার স্বপ্নটা এখনো দেখেন হ্যাজার্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্নটা এখনো দেখেন চেলসির তারকা ফরোয়ার্ড এডেন হ্যাজার্ড। গত দলবদলের মৌসুমে জোরালো গঞ্জন উঠেছিল, চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন হ্যাজার্ড। শেষ পর্যন্ত তা আর হয়নি। বেলজিয়ান তারকা বলেছিলেন, চেলসিতে তিনি সুখেই আছেন।
এই মৌসুমে দারুণ ফর্মে আছেন হ্যাজার্ড। প্রিমিয়ার লিগে আট ম্যাচে সাত গোল করে আছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে। চেলসির সঙ্গে হ্যাজার্ডের চুক্তি আছে ২০২০ সাল পর্যন্ত। ভবিষ্যৎ নিয়ে খুব তাড়াতাড়িই ক্লাবের সঙ্গে বসতে চান তিনি। ছোটবেলা থেকেই যে রিয়ালের জার্সিতে খেলার স্বপ্ন তার।
হ্যাজার্ড সাংবাদিকদের বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব। আমি মিথ্যা বলব না। ছোটবেলা থেকেই আমি রিয়ালের হয়ে খেলার স্বপ্ন দেখি। দেখা যাক কী হয়, এটা নিয়ে আমি প্রতিদিন কথা বলতে চাই না। আমার এত সময় নেই। ভবিষ্যৎ নিয়ে খুব তাড়াতাড়িই ক্লাবের সঙ্গে বসব।’
‘আমি আগেও বলেছি, আমি যদি ক্লাব ছাড়ি আমি খুশি হব, আমি যদি থেকে যাই তাও আমি খুশি। মাঝেমধ্যে সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় আমি চলে যাব। আবার পরে মনে হয় থেকে যাব। সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন। এটা আমার ভবিষ্যৎ’- যোগ করেন চেলসি ফরোয়ার্ড।
দলবদল নিয়ে কোনো ঝামেলাতেও যেতে চান না হ্যাজার্ড, ‘আমার জন্য যেটা ভালো সেটাই করতে চাই। ক্লাবের জন্য যেটা ভালো সেটাও আমি করতে চাই। কারণ এই ক্লাব আমাকে সবকিছুই দিয়েছে। আজ বললাম আমি নতুন চুক্তি করব, পরে আবার মত বদলাব- এরকম কিছু আমি চাই না। সুতরাং দেখা যাক কী হয়।’