ঢাকাThursday , 4 October 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগুয়েরো-সিলভার গোলে জয়ে ফিরল সিটি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচেই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিয়েছিল অলিম্পিক লিয়ন। এবার গ্রুপ ‘এফ’ এর দ্বিতীয় ম্যাচের শুরুতেও পেপ গার্দিওলার দলটিকে চমকে দিয়েছিল হফেনহেইম।
অতিথি হিসেবে হফেনহেইমের মাঠে গতকাল রাতে খেলতে নেমেছিল ম্যানসিটি। দর্শকরা গ্যালারিতে ঠিকমতো বসার আগেই সিটিজেনদের চমকে দেয় স্বাগতিকরা। ম্যাচের মাত্র ৪৪ সেকেন্ডের মাথায় গোল হজম করে বসে সিটি। তবে শেষপর্যন্ত আগুয়েরো ডেভিড সিলভার দুর্দান্ত গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রথম মিনিটেই কেরেম ডেমিরবের পাস থেকে সিটি গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান হফেনহেইমের ইশাক বেলফোদিল। তবে গোলের শোধ দিতে খুব দেরি করেনি ম্যানসিটি। ম্যাচের ৭ মিনিটে ডেভিড সিলভার পাস থেকে লেরস সানে বল পেলে তা আগুয়েরোকে পাঠান। আর সেটি দারুণ ফিনিশিংয়ে জালে পাঠিয়ে সফরকারীদের স্বস্তি দেন সার্জিও আগুয়েরো।
প্রথমার্ধে সমতার পর জয়সূচক গোলের জন্য লম্বা একটা সময় অপেক্ষা করতে হয়েছে সিটিজেনদের। ম্যাচের ৮৭ মিনিটে ম্যানসিটি সমর্থকদের উচ্ছ্বাস উপহার দেন ডেভিড সিলভা। এ সময় প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে গোল উপহার পায় সিটি। ডি বক্সে উড়ে আসা বল প্রথমে বুকে থামান হফেনহেইমের অস্ট্রিয়ান ডিফেন্ডার স্টেফান পস। কিন্তু পুনরায় শট নেওয়ার আগেই ছুটে গিয়ে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে স্বাগতিকদের জালে বল পাঠান সিলভা। তার গোলে ২-১ ব্যবধানে এবার চ্যাম্পিয়নস লিগে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় ম্যানসিটি।
চ্যাম্পিয়নস লিগে অপর ম্যাচে গতকাল ‘ই’ গ্রুপে আয়াক্সের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট হারিয়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান চ্যাম্পিয়নদের হয়ে ম্যাট হুমেলস শুরুতে একটি গোল পেলেও নোউসাইয়ের মাজরাওয়ি।
নিজেদের দুই ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। আর ‍দুই ম্যাচের দুটিতে জিতে অলিম্পিক লিয়ন ‘এফ’ গ্রুপে ৪ পয়েন্টে শীর্ষে রয়েছে।