ঢাকাMonday , 3 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে আট হাজার কৃষক পেলো পেঁয়াজ বীজ ও সার

Link Copied!

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষকদের উৎসাহিত করতে মেহেরপুরের গাংনীতে আট হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২/২৬ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেহেরপুরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) শায়খুল ইসলাম। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতি কৃষককে এক কেজি উন্নতমানের গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, এক কেজি কীটনাশক, দুই কেজি পলিথিন এবং প্রয়োজনীয় বালাইনাশক বিনামূল্যে প্রদান করা হয়।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারি এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ বৃদ্ধি, উৎপাদন বাড়ানো এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করা হবে।