ঢাকাSunday , 23 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাউথ্যাম্পটনকে হেসে-খেলে হারল সালাহ’রা

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার সাউথ্যাম্পটনকে হেসে-খেলে হারাল মোহাম্মদ সালাহ’র লিভারপুল। এই টানা ছয় জয়ে পয়েন্ট টেবিলের শের্ষে উঠে গেল চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপরা।
৫ গতকাল সাউথ্যাম্পটনের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় ইয়ুর্গেন ক্লপের দল। দলের প্রথম গোলটি আসে প্রতিপক্ষের ফুটবলারের পা থেকে। তারপর দলের দ্বিতীয় গোলটি করেন জোয়েল মাতিপ। আর শেষের গোলটি করেন মিশর তারকা মোহাম্ম সালাহ।
এদিন ম্যাচের দশম মিনিটে প্রতিপক্ষের ভুলে এগিয়ে যায় লিভারপুল। জেরদান শাচিরির বাড়ানো বল স্লাইড করে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে ঠেলেন সাউথ্যাম্পটনের ডাচ ডিফেন্ডার ভেসলি হুট।
এরপর ম্যাচের ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন জোয়েল মাতিপ। আর্নল্ডের ক্রস থেকে পাওয়া বল হেডে ঠিকানায় পাঠান এই তারকা। প্রথমার্ধের যোগ করা সময়েই স্কোর লাইন ৩-০ হয়ে যায় লিভারপুলের। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন শিশর তারকা মোহাম্মদ সালাহ।
দ্বিতীয়ার্ধে নিজেদের রক্ষণ ঠিক রেখে আক্রমণ করলেও ব্যবধান বাড়ানোর আর কোনো সুযোগ মেলেনি লিভারপুলের। যার জন্য ৩-০ গোলের জয় নিয়ে হাসি মুখেই মাঠ ছাড়ে সালাহরা। লিগে এখন পর্যন্ত ছয় ম্যাচে পুরো ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লিভারপুল। ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি।