ঢাকাSunday , 23 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাসেনসিওর গোলে জিতল রিয়াল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে গোলের দারুণ সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছিলেন অ্যাসেনসিও। ডি বক্সের ভেতরে গোল রক্ষককে বোকা বানাতে গিয়ে নিজেই বোকা বনে যান রিয়াল মাদ্রিদের তরুণ তারকা।
তবে লা লিগায় একই ভুল করলেন না অ্যাসেনসিও। তার একমাত্র গোলে লা লিগায় চতুর্থ জয়ের দেখা পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। শনিবার রাতে এস্পানিওলকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে তারা। একটি ম্যাচ ড্র করেছে। রিয়ালের থেকে এক ম্যাচ কম খেলে দুইয়ে আছে লিওনেল মেসির বার্সেলোনা। তবে চার ম্যাচের চারটিতেই জিতেছে বার্সেলোনা।
মৌসুমের শুরুটা দারুণ করেছিলেন করিম বেনজামা। কিন্তু কয়েক ম্যাচ ভালো খেলার পর আবার নিজেকে হারিয়ে খুঁজছেন এ স্ট্রাইকার। শেষ তিন ম্যাচে ফ্রান্সের এ তারকা কোনো গোল করতে পারেননি। পারেননি গোল মুখে কোনো শট নিতে। তার ফর্মহীনতায় ভুগেছে রিয়াল মাদ্রিদ। এস্পানিওলের বিপক্ষে একাধিক সুযোগ নষ্ট করেছিলেন বেনজামা।
শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৪১ মিনিটে গোলের দেখা পায় রিয়াল। লুকা মড্রিচের বাড়ানো বলে ডানপাশে কোনাকুনি শট নিয়ে জালে পাঠান অ্যাসেনসিও। গোল নিশ্চিত হতে ভিএআর প্রযুক্তির সহায়তা নিয়েছিলেন রেফারি। তাতে অবশ্য ফল পাল্টেনি। ওই এক গোলেই জিতেছে রিয়াল মাদ্রিদ।
চলতি মৌসুমে লা লিগায় এটি অ্যাসেনসিওর প্রথম গোল। আর লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নব্যুতে নভেম্বরের পর গোলের দেখা পালেন তরুণ তুর্কী। এস্পানিওলের বিপক্ষে রিয়ালের রেকর্ড দারুণ। শেষ ২২ দেখায় ১৮টিতেই জিতেছে রিয়াল। ড্র হয়েছে মাত্র ৩ ম্যাচ। চলতি বছরের ফেব্রুয়ারিতে করনেলায় হেরেছিল ১-০ ব্যবধানে।