ঢাকাSunday , 23 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বরুণকে আনুশকার উপহার

দৈনিক পাঞ্জেরী
September 23, 2018 12:54 pm
Link Copied!

বিনোদন ডেস্ক : জনপ্রিয় দুই বলিউড অভিনয়শিল্পী বরুণ ধাওয়ান ও আনুশকা শর্মা। সুই ধাগা সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন তারা। কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে সিনেমাটি।
সুই ধাগা সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত বরুণ-আনুশকা। বর্তমানে কলকাতায় অবস্থান করছেন এ জুটি। আর ‘সিটি অব জয়’খ্যাত এই শহরে গিয়ে প্রিয় সহ-অভিনেতাকে পছন্দের মিষ্টি উপহার দিয়েছেন আনুশকা। আর এ উপহার পেয়ে ভীষণ আনন্দিত বরুণ ধাওয়ান। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমটিতে বলেন, ‘আনুশকা কলকাতার মিষ্টি অনেক পছন্দ করেন। তিনি একটি বাঙালি দোকান থেকে ঐতিহ্যবাহী মিষ্টি অর্ডার করে থাকেন। তিনি রাবড়ি, রসগোল্লা ও অন্যান্য মিষ্টি অর্ডার করে নিজে বরুণকে উপহার দিয়েছেন। আনুশকা সহ-অভিনয়শিল্পী হিসেবে বরুণকে অনেক পছন্দ করেন এবং তিনি তাকে একটি মজার উপহার দিতে চেয়েছিলেন। উপহার পেয়ে বরুণ অনেক উচ্ছ্বসিত হয়েছেন এবং সবগুলো মিষ্টি খেয়েছেন।’
সুই ধাগা সিনেমাটি পরিচালনা করেছেন শরৎ কাটারিয়া। এতে আনুশকার চরিত্রটির নাম মমতা। অন্যদিকে বরুণ ধাওয়ানকে দেখা যাবে মৌজি চরিত্রে। আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।