ঢাকাSunday , 23 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসার বৃষ্টি নামুক শহরজুড়ে: পরীমনি

দৈনিক পাঞ্জেরী
September 23, 2018 12:52 pm
Link Copied!

বিনোদন প্রতিবেদক : ‘‘এমনও দিনে তারে বলা যায়/এমনও ঘন ঘোর বরষায়।’ কবিগুরুও ভালোবাসার কথা বলার জন্য বৃষ্টি ভেজা দিনের কথা বলেছেন। সেদিন থেকেই হয়তো বাঙালির প্রেম ভালোবাসার সাথে বৃষ্টির সখ্য। তাই আজ এই বৃষ্টির রেশ ধরেই ‘আমার প্রেম আমার প্রিয়ার’ প্রথম প্রকাশ হলো… ভালোবাসার বৃষ্টি নামুক শহরজুড়ে।’ চিত্রনায়িকা পরিমনী এভাবেই কথাগুলো তার ফেসবুক ওয়ালে লিখেছেন।
চিত্রনায়িকা পরীমনি গত ২১ সেপ্টেম্বর রাতে তার ফেসবুক ওয়ালে ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমার পোস্টার প্রকাশ করেন। সেখানে বৃষ্টিসিক্ত পরীমনি ও কায়েস আরজু পরস্পরের গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। ছবিতে দেখা যাচ্ছে পেছন থেকে আরজু পরীমনিকে জড়িয়ে ধরে আছেন।
শামীমুল ইসলাম শামীম পরিচালিত এ সিনেমায় পরী-আরজু ছাড়াও আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা প্রমুখ।ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।সিনেমায় গান থাকছে মোট ছয়টি।