ঢাকাSunday , 23 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিদ্ধার্থের নির্ঘুম রাত

দৈনিক পাঞ্জেরী
September 23, 2018 12:49 pm
Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। হাসি তো ফাসি সিনেমার পর আবারো অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। জোরপূর্বক বিয়ে করানোর গল্প নিয়ে তৈরি এই সিনেমার নাম জবরিয়া জোড়ি।
সম্প্রতি সিনেমাটির একটি পোস্টার প্রকাশ হয়। এতে সিদ্ধার্থ-পরিণীতির রসায়ন দেখানো হয়েছে। এদিকে সিনেমাটিতে তার চরিত্রটি ফুটিয়ে তুলতে চেষ্টার কোনো ত্রুটি করছেন না সিদ্ধার্থ। একটি দৃশ্যের জন্য ৪৮ ঘণ্টা না ঘুমিয়ে কাটিয়েছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার একটি দৃশ্য রয়েছে যেখানে দেখা যাবে, ক্লান্তির কারণে জ্ঞান হারিয়ে ফেলছেন সিদ্ধার্থ। নির্মাতারা চেয়েছিলেন মেকআপ দিয়ে সিদ্ধার্থের ক্লান্তির ভাব এনে দৃশ্যটি ধারণা করতে। এমনকি তারা চেয়েছিলেন রাতে দৃশ্যটি ধারণ করবেন যেন ক্লান্তিটা বোঝানো যায়। কিন্তু দৃশ্যটি ফুটিয়ে তুলতে ৪৮ ঘণ্টা না ঘুমিয়ে কাটিয়েছেন সিদ্ধার্থ। এমনকি সিনেমার পুরো টিম যখন ঘুমে নিমজ্জিত তখনও জেগে কাটিয়েছেন এ অভিনেতা।
বর্তমানে লাখনৌতে জবরিয়া জোড়ি সিনেমাটির শুটিং চলছে। সিনেমাটি প্রযোজনা করছেন একতা কাপুর ও শৈলেশ সিং। এটি পরিচালনা করছেন প্রশান্ত সিং।