ঢাকাSunday , 23 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মনের কথা ক্যাটরিনাকে বলতে পারছেন না আমির!

দৈনিক পাঞ্জেরী
September 23, 2018 12:47 pm
Link Copied!

বিনোদন ডেস্ক : ‘সুরাইয়া জান, সবচেয়ে সুন্দরী থাগ। ধুম-থ্রি সিনেমার সময় থেকেই তাকে আমার মনে ধরেছে। কিন্তু বলার সাহস হয়নি। কেউ যদি তাকে কথাগুলো বলে দেন তাহলে অনেক মেহেরবানি হবে।’ ইনস্টাগ্রামে ক্যাটরিনার একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে এমনটাই লিখেছেন আমির খান।
ভিডিওতে দেখা যায়, দর্শক সারিতে বসে আছেন ইংরেজরা। পর্দা সরতেই আবেদনময়ী পোশাকে হাজির ক্যাটরিনা। তার চারপাশে সোনালী ঝলমলে আলোর ঝলকানি। কিন্তু ক্যাটরিনাকে সুরাইয়া জান কেন বলছেন আমির? আসলে এটি থাগস অব হিন্দোস্তান সিনেমায় ক্যাটরিনার চরিত্রের নাম। আর সিনেমাটির মোশন পোস্টার প্রকাশ করেই কথাগুলো বলেছেন আমির।
ধুম-থ্রি সিনেমার পর থাগস অব হিন্দোস্তান সিনেমায় আবারো একসঙ্গে দেখা যাবে আমির ও ক্যাটরিনাকে। এ সিনেমাটিও পরিচালনা করছেন বিজয় কৃষ্ণ আচার্য।
সিনেমাটিতে ক্যাটরিনা তার রূপের জাদুতে ঘায়েল করবেন দর্শকদের। অন্যদিকে তিরের আঘাতে কুপোকাত করতে তৈরি ফতিমা সানা শেখ। তার চরিত্রের নাম জাফিরা। এছাড়া খুদাবক্স নামে ‘সবচেয়ে বড় থাগ’ হিসেবে পর্দায় হাজির হবেন অমিতাভ বচ্চন। পাশাপাশি আছেন নির্দয় ইংরেজ শাসক জন ক্লাইভ।
একে একে কেন্দ্রীয় চরিত্রগুলোর সবার প্রথম দর্শন করিয়েছেন নির্মাতারা। এখন শুধু বাকি আমির খান। খুব শিগগির তার ফার্স্ট লুকও প্রকাশ করা হবে বলে জানা গেছে। আগামী ৮ নভেম্বর মুক্তি পাবে থাগস অব হিন্দোস্তান সিনেমাটি।
দেখুন : থাগস অব হিন্দোস্তান সিনেমায় ক্যাটরিনার লুক