ঢাকাSaturday , 22 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠিক মানুষটি খুঁজে পাইনি: রাইমা

Link Copied!

বিনোদন ডেস্ক : ‘শারদীয়া আধুনিক মেয়ে, বাবা-মায়ের খুব আদরের। পাত্রপক্ষ তাকে দেখতে আসছে কিন্তু না করে দিচ্ছে মেয়েটি। বিয়ে হচ্ছে না-এ নিয়ে তার বাবা-মা খুবই চিন্তিত। এই মেয়েটি অনেকটা আমার মতো।’ কথাগুলো বলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন।
রাইমা অভিনীত পরবর্তী সিনেমা ‘শুভ শারদীয়া’। রাজদীপ ঘোষ পরিচালিত এই সিনেমায় শারদীয়া নামে এক আধুনিক মেয়ের চরিত্রে অভিনয় করছেন রাইমা। আর এ চরিত্রের বর্ণনা দিতে গিয়ে চরিত্রটির সঙ্গে নিজেকে তুলনা করেন এই অভিনেত্রী।
অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি রাইমা ব্যক্তি জীবনে অবিবাহিতা। মেঘে মেঘে বেলা বয়ে গেলেও বিয়ে নিয়ে তাড়া নেই বলে জানিয়েছেন ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী। বিয়ের বিষয়ে রাইমা সেন বলেন, ‘জানি না কবে বিয়ে করব। যখন হওয়ার তখন হবে। বিয়ে পরিকল্পনা করে করা যায় না। আমার বোন ওর বরকে মিট করার ছয় মাসের মধ্যে বিয়ে করেছে। হয়তো ওরকমই হবে। যখন বিয়ের সময় হবে, ঠিক মানুষকে খুঁজে পাব, তখন বিয়ে করব। আমি এটাই বিশ্বাস করি।’
রাইমা বর্তমানে কোনো প্রেমের সম্পর্কে আছেন কিনা তা জানা যায়নি। তবে কয়েক বছর আগে রাইমা সেন ভারতীয় সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। হি ইজ ভেরি ম্যাচিউরড। আমার যে পরিবর্তন সেটা ওর জন্যই। এই মুহূর্তে আমি নামটা নিতে পারছি না, কিন্তু এই প্রথম গণমাধ্যমের কাছে এ কথা স্বীকার করছি, আই অ্যাম ইন অ্যা রিলেশনশিপ।’
১৯৯৯ সালে বলিউডের ‘গডমাদার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন রাইমা। তারকা পরিবারের সন্তান হলেও রূপ আর অভিনয় গুণে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। উপহার দিয়েছেন বেশ কিছু হিন্দি ও বাংলা ভাষার দর্শকপ্রিয় সিনেমা।