ঢাকাSaturday , 22 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোয়েলকে চাইছেন জিৎ?

Link Copied!

বিনোদন ডেস্ক : কলকাতার দর্শকপ্রিয় চিত্রনায়ক জিৎ। ‘চাঁদু’ নামে ভারতের তেলেগু ভাষার একটি সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি। ২০০১ সালে সিনেমাটি মুক্তি পায়। কিন্তু এ সিনেমাটি তাকে তেমন কোনো খ্যাতি এনে দিতে পারেনি। এরপর ২০০১ সালের অক্টোবরে আবার কলকাতায় ফিরে আসেন এবং পরিচালক হারানাথ চক্রবর্তীর ‘সাথী’ সিনেমায় অভিনয় করে টলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নেন তিনি।
এরপর টলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, শ্রাবন্তী চ্যাটার্জি, রাইমা সেন, স্বস্তিকার মতো প্রথম সারির সব অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধেন জিৎ। গত দুই বছর ধরে শুভশ্রী গাঙ্গুলি, নুসরাত ফারিয়া, নুসরাত জাহান এই কজন নায়িকার সঙ্গেই বেশি জুটি বাঁধছেন তিনি। এসব নায়িকাদের সঙ্গে জুটি বেঁধেও দর্শকদের বাহবা পেয়েছেন এই নায়ক। এদিকে ২০১৫ সালে ‘বেশ করেছি প্রেম করেছি’ সিনেমায় সর্বশেষ জুটি বেঁধে অভিনয় করেছিলেন জিৎ-কোয়েল। দীর্ঘ তিন বছরের বিরতি ভেঙে আবারো কোয়েল মল্লিকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন জিৎ।
ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সম্প্রতি বেশ কজন পরিচালকের সঙ্গে মিটিং করেছেন জিৎ। কিন্তু টলিপাড়ার নবাগত পরিচালক অভিমন্যু মুখার্জির একটি চিত্রনাট্য তার মনে ধরেছে। আর এ সিনেমায় অভিনয় করবেন তিনি। জিতের ইচ্ছে-এই সিনেমায় কোয়েল তার সঙ্গে অভিনয় করুক। এজন্য পরিচালক কোয়েলের সঙ্গে দেখা করে চিত্রনাট্য শুনিয়েছেন। তবে কোয়েল সিনেমাটিতে কাজ করার বিষয়ে রাজি হয়েছেন কিনা তা জানা যায়নি।
জিৎ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুলতান: দ্য সেভিয়র’। আগামী ২০ অক্টোবর মুক্তি পাবে জিৎ অভিনীত ‘মনোজদের অদ্ভুত বাড়ি’। এতে অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়া ‘বাঘ বন্দির খেলা’, ‘পাওয়ার টু’ ও নাম ঠিক না হওয়া আরো দুটি সিনেমা জিতের হাতে রয়েছে।