ঢাকাFriday , 21 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জায়েফ খান নাদিমের নতুন গান

দৈনিক পাঞ্জেরী
September 21, 2018 10:18 pm
Link Copied!

বিনোদন ডেস্ক : দীর্ঘ বিরতির পর আবারো মুক্তি পেল জায়েফ খান নাদিমের নতুন গান ‘আমিও মিথ্যেবাদী’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা ও সুর করেছেন এই শিল্পী।
গান সম্পর্কে নাদিম বলেন, ‘আমি সবসময়ই গানের কথার ওপর গুরুত্ব দিয়ে থাকি। কথা দিয়েই একটি গান বছরের পর বছর টিকে থাকে। গানের কথা শক্তিশালী না হলে গানটি বেশি দিন টেকে না, ভেঙে পড়ে।’
তিনি আরো বলেন, ‘‘আমিও মিথ্যেবাদী’ গানটির বিষয়বস্তু কিছুটা বিমূর্ত- মানুষ, মানুষের জীবন, বিশ্বাস, ধর্ম, দর্শন, হাহাকার, হতাশা নিয়ে। গানটি প্রকাশিত হওয়ার পর থেকেই শ্রোতাদের কাছে ভালো সাড়া পাচ্ছি।’’
গানটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া খুব শিগগির অন্যান্য স্ট্রিমিং প্লাটফর্মে গানটি শোনা যাবে।