ঢাকাThursday , 20 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আরটিভিতে ‘প্রেম ইন লাইফ’

Link Copied!

বিনোদন ডেস্ক : ভ্যানের সামনের অংশে একটি ট্রাঙ্ক রাখা। তার পাশে লেপ-তোষক। তার ওপরে রাখা প্লাস্টিকের একটি চেয়ার। ভ্যানটির পেছনের অংশে বসে আছেন অভিনেতা মিশু সাব্বির ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। দৃশ্যটি ‘প্রেম ইন লাইফ’ নাটকের। এটি রচনা ও পরিচালনা করেছেন অনুরুপ আইচ।
নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক অনুরুপ আইচ জানান, মফস্বলের ছেলে নয়ন ঢাকায় আসে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য। তার দীর্ঘ দিনের বন্ধু নিবিরের সঙ্গে থাকে। নয়ন সহজ সরল এবং মেধাবী ছাত্র। টিউশনি করে চলে। ওদিকে নিবির চতুর স্বভাবের ছেলে। তাদের সহপাঠী তৃষা বাস্তববাদী একটি মেয়ে। যে বাবার সহযোগিতা ছাড়াই বড় হয়েছে। তৃষাকে দেখেই প্রেমে পড়ে যায় নয়ন। ওদিকে হিংসুটে স্বভাবের নিবির কোনোভাবেই চায় না নয়ন কোনো সম্পর্কে জড়াক। নিবির বানিয়ে বানিয়ে তৃষার ব্যাপারে নয়নের কাছে মিথ্যা অপবাদ দেয়। এতে করে তাদের প্রেমের সম্পর্কে জটিলতা দেখা দেয়।
সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এতে মেহজাবিন-মিশু ছাড়াও অভিনয় করেছেন কাজী উজ্জ্বল। আগামীকাল শুক্রবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।