ঢাকাThursday , 20 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অর্জুনের উপযুক্ত কনে পরিণীতি

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের দর্শকপ্রিয় জুটি অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়া। ২০১২ সালে ‘ইশকজাদে’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন তারা। ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন শোনা যায়। যদিও তা গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে।
এদিকে বিভিন্ন সময় বিয়ে নিয়ে অর্জুনকে প্রশ্ন করা হলেও এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন এই অভিনেতা। তবে এবার অর্জুন কাপুর জানালেন, পরিণীতিকে তার দাদিরও ভীষণ পছন্দ। তার সঙ্গে পরিণীতিকেই সবচেয়ে ভালো মানায়। অর্জুন কাপুরের পরবর্তী সিনেমা ‘নমস্তে ইংল্যান্ড’। সিনেমাটির প্রচারে গিয়ে এ তথ্য জানান তিনি।
এ সময় অর্জুন কাপুর বলেন, ‘‘নমস্তে ইংল্যান্ড’ সিনেমার ট্রেইলার দেখার পর দিদা বলেছেন-‘পর্দায় আমার সমস্ত সহ-অভিনেত্রীদের মধ্যে পরিণীতির সঙ্গেই আমাকে সবচেয়ে ভালো মানায়। বাস্তব জীবনেও পরিণীতিই আমার জন্য উপযুক্ত কনে।’’
‘নমস্তে ইংল্যান্ড’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন অর্জুন-পরিণীতি। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ দিনের বিরতি ভাঙলেন এই জুটি। এটি পরিচালনা করেছেন বিপুল আমরুতলাল শাহ। আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।