ঢাকাThursday , 20 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আপত্তির মুখে বদলে গেল সিনেমার নাম

Link Copied!

বিনোদন ডেস্ক : সালমান খানের বোন অর্পিতার স্বামী আয়ুশ শর্মা। কয়েকদিন পরেই মুক্তি পাচ্ছে বলিউডে তার প্রথম সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন ওয়ারিয়া হুসাইন।
প্রথমে সিনেমাটির নাম লাভ রাত্রি রাখা হলে এখন তা লাভযাত্রী করেছেন নির্মাতারা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিনেমার একটি পোস্টার প্রকাশ করে এ ঘোষণা দিয়েছেন সালমান খান। এ অভিনেতার প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই মুক্তি পাচ্ছে সিনেমাটি।
এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমার নাম নিয়ে সেন্সর বোর্ড ও করনি সেনার আপত্তির কথা বিবেচনা করে নির্মাতারা লাভ যাত্রী নামে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন।’
আয়ুশ শর্মার সঙ্গে এ সিনেমাতে ওয়ারিয়া হুসাইনেরও অভিষেক হচ্ছে। অর্থাৎ সিনেমাটিতে সম্পূর্ণ নতুন এক জুটিকে দেখতে পাবেন দর্শক। একটি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এর প্রেক্ষাপট ভারতের গুজরাট।
সিনেমার গল্পে ওয়ারিয়া একজন প্রবাসী এবং নবরাত্রি উৎসবের সময় সে ভারতে আসে। এর সঙ্গে মিল রেখেই প্রথমে সিনেমাটির নাম লাভ রাত্রি রাখা হয়েছিল। কিন্তু নবরাত্রির সঙ্গে মিল থাকাই তা হিন্দু ধর্মাবলম্বী অনুভূতিতে আঘাত করেছে দাবি করে সালমান খান ও সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ ও মামলা দায়ের হয়।
লাভ যাত্রী সিনেমাটি পরিচালনা করেছেন অভিরাজ মিনাওয়ালা। সালমান খান ফিল্মসের প্রযোজনায় আগামী ৫ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।