ঢাকাTuesday , 18 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আশুরায় সদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে পুরান ঢাকার হোসেনি দালানসহ আশপাশের এলাকায় সদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার পুরান ঢাকার হোসেনি দালানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের আরো বলেন, ‘ঝুঁকি পর্যালোচনা করে কয়েক স্তরের নিরাপাত্তাবলয় গড়ে তোলা হয়েছে। কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াত বোম ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিনসহ গোয়েন্দা পুলিশ কাজ করবে। তাজিয়া মিছিলে প্রবেশের সময় দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, প্রেশারকুকার, টিফিনকারি ও ব্যাগ বহন নিষিদ্ধ।’
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘একই সঙ্গে মিছিলে আতশবাজি ও পটকা ফাটানো নিষিদ্ধ করা হয়েছে। মিছিলে ঢাকঢোল, বাদ্যযন্ত্র, উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজানো যাবে না। মিছিলে ১২ ফুটের বেশি উচ্চতার নিশান ব্যবহার করা যাবে না। মিছিলে বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হবে না।’