ঢাকাMonday , 17 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিলানের ড্রয়ে হিগুয়েনের প্রথম গোল

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দেওয়ায় ক্লাবটিতে জায়গা হয়নি গঞ্জালো হিগুয়েনের। আক্রমণভাগ রােনালদােকে জায়গা করে দিতে হিগুয়েনকে এসি মিলানের কাছে ধারে খেলতে দেয় জুভিরা।
তবে এর আগে নাপোলি ও জুভেন্টাসের জার্সিতে দুর্দান্ত সব গোল পেলেও এসি মিলানের হয়ে গোল পেতে দুটি ম্যাচ অপেক্ষায় থাকতে হয়েছে তাকে। আর্জেন্টাইন এ তারকার গোলের দিন ক্যালিয়ারির বিপক্ষে মিলানের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
মৌসুমের শুরুতে ১৮ মিলিয়ন ইউরোতে সিরি’আ চ্যাম্পিয়ন জুভেন্টাস থেকে ধারে মিলানে খেলতে যান হিগুয়েন। আর আগে জুভেন্টাসের হয়ে দুই মৌসুমে ৪০টি গোল করেছিলেন তিনি। গতকাল রাতে ম্যাচের ৪ মিনিটেই জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় স্বাগতিক ক্যালিয়ারি। ডোপ টেস্টে পজিটিভ ধরা পরায় ছয় মাস নিষিদ্ধ ছিলেন তিনি। এসেই গোলের দেখা পেলেন ক্যালিয়ারি এ তারকা। ম্যাচের ৫৫ মিনিটে হিগুয়েনের গোলে সমতায় ফেরে মিলান। তবে বাকি সময় আর গোল না আসায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে দু’দলকে।
সিরি’আতে তিন ম্যাচের মাত্র ১টি জয় আর আরেকটি ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম অবস্থানে রয়েছে মিলান। অন্যদিকে ৪ ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্টে টেবিলের চূড়ায় রয়েছে জুভেন্টাস।