ঢাকাSunday , 16 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তি দাবিতে মিয়ানমারে বিক্ষোভ

দৈনিক পাঞ্জেরী
September 16, 2018 10:54 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সাত বছর করে কারাদণ্ড দেওয়া বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তির দাবিতে কমপক্ষে ১০০ তরুণ মিয়ানমারে বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভকারীদের অধিকাংশই ছিল অধিকার কর্মী ও সাংবাদিক।
রয়টার্স জানিয়েছে, রোববার মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের প্রাণকেন্দ্রে জড়ো হওয়া বিক্ষোভকারীদের মধ্যে স্কুলের শিক্ষার্থীরাও ছিল। এসময় তারা ভ্রান্ত রায় বাতিলের দাবিতে স্লোগান দেয়। দুই সাংবাদিকের মুক্তির দাবিতে বিক্ষোভকারীরা বেলুনও উড়িয়েছিল। এসব বেলুনে লেখা ছিল, ‘ওয়া লোন ও কি্য়াও সোয়ে উকে মুক্তি দিন।’ এসময় পুলিশের একটি গ্রুপ বিক্ষোভকারীদের ওপর নজর রাখছিল।
৩২ বছর বয়সী ওয়া লোন ও ২৮ বছরের কিয়াও সোয়ের বিরুদ্ধে ব্রিটিশ উপনিবেশিক আমলের রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে অভিযোগ আনা হয়েছে। এই দুই সাংবাদিক রাখাইনের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা হত্যার বিষয়ে তথ্য সংগ্রহ করেছিলেন এবং তা রয়টার্সকে সরবরাহ করেছিলেন। চলতি মাসের প্রথম দিকে ইয়াঙ্গুনের আদালত তাদের সাত বছর করে কারাদণ্ড দিয়েছে।
বিক্ষোভের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক থার লুন জাউং হতেত বলেছেন, দণ্ড পাওয়া সাংবাদিকরা ‘স্রেফ তাদের দায়িত্ব পালন করছিলেন। গনমাধ্যমের স্বাধীনতা হারানো মানে হচ্ছে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রাকে পশ্চাৎমুখী করা।’