ঢাকাMonday , 10 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যৌন কেলেঙ্কারির অভিযোগে সিবিএস প্রধানের পদত্যাগ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর তাৎক্ষণিক পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ‍বৃহৎ মিডিয়া গ্রুপ সিবিএসের প্রধান লেস মুনভেস।
সিবিএসের ম্যাগাজিন দ্য নিউ ইয়র্কারে গত জুলাইয়ে মুনভেসের বিরুদ্ধে প্রথম যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। নতুন করে গত রোববার আরো ছয় নারী তার বিরুদ্ধে অভিযোগ তুললে তিনি তাৎক্ষণিক পদত্যাগ করেন। তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখছে সিবিএস।
তবে ৬৮ বছর বয়সি মুনভেস তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে এটিকে ‘হতবুদ্ধকর’ বলে আখ্যায়িত করেছেন।
এদিকে, সিবিএস জানিয়েছে কোম্পানি ও মুনভেস ‘হ্যাশট্যাগ মি টু’ আন্দোলনকে সমর্থন করে ২০ মিলিয়ন ডলার দান করবেন।
রোববার সিবিএসের এক বিবৃতিতে জানানো হয়, মুনভেস কোম্পানির চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও সিইওর পদ থেকে সরে যাচ্ছেন এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে। তার পরিবর্তে সিবিএসের প্রেসিডেন্ট এবং ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন জোসেফ ল্যানিয়েলো।
এদিকে পদত্যাগ করার জন্য মুনভেস সিবিএসের শেয়ারসহ মোটা অংকের অর্থ পাচ্ছেন বলে জানিয়েছে ফাইনানশিয়াল টাইমস। ওই অর্থের পরিমাণ ১০ কোটি ডলার পর্যন্ত হতে পারে। তবে সিবিএস বলছে, যৌন নিপীড়নের অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অবসর সুবিধার কোনো অর্থ মুনভেস নেবেন না এবং ‘মি টু’ মুভমেন্টের জন্য দানের টাকা সেখান থেকে কেটে রাখা হবে।
মুনভেসকে যুক্তরাষ্ট্রের মিডিয়ার অন্যতম প্রভাবশালী প্রধান নির্বাহী হিসেবে বিবেচনা করা হয়। ১৯৯৫ সালে তিনি সিবিএসে যোগ দেন এবং ২০০৬ সালে কোম্পানির সিইও হন। এরপর গত এক দশকে তিনি কোম্পানিকে অনেক এগিয়ে নিয়ে যান এবং বিপুল লাভের মুখ দেখে এই কোম্পানি।