ঢাকাMonday , 10 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সামরিক বাহিনীর ক্ষমতা বাড়াতে বললেন খামেনি

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : শত্রুকে ভয় দেখাতে ইরানের সামরিক বাহিনীর ক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। রোববার সামরিক বাহিনীর নতুন ক্যাডেটদের র‌্যাংক প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরান মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
খামেনি বলেছেন, ‘যত পারেন আপনাদের ক্ষমতা বৃদ্ধি করেন যাতে শত্রুরা আপনাদের ভয় পায় এবং তাদের পিছু হটতে বাধ্য করুন।’
তিনি বলেন, ‘ইরান ও ইরানি জাতি আমেরিকাকে প্রতিহত করেছে এবং প্রমাণ করে দেখিয়েছে যদি একটি জাতি হুমকি ও উস্কানিতে ভয় না পায় এবং তার নিজের সামর্থ্যের ওপর ভরসা রাখে তাহলে সে জাতি প্রচন্ড শক্তিধর রাষ্ট্রকেও পিছু হটতে বাধ্য করে এবং তাদের পরাজিত করতে পারে।’
নৌ-কমান্ডারদের উদ্দেশ্যে খামেনি বলেছেন, ‘আপনাদের মিশন অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রজ্ঞা ও ক্ষমতা দিয়ে আপনারা আমাদের প্রিয় দেশকে সম্পূর্ণভাবে নিরাপদ রাখতে সক্ষম।’