ঢাকাFriday , 7 September 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের মেয়াদ শেষের আগেই নিরস্ত্রীকরণ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার উত্তর কোরিয়া সফর শেষে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল এ তথ্য জানিয়েছে।
কিম জং উনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের তৃতীয় দফায় সম্মেলন নিয়ে আলোচনার জন্য বুধবার পিয়ংইয়ং সফর করে সিউলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। একদিনের সফরকালে প্রতিনিধি দলটি উনের সঙ্গেও বৈঠক করেছে। সিউলে ফিরে প্রতিনিধি দলটি জানিয়েছে ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পিয়ংইয়ংয়ে উনের সঙ্গে মুন জায়ে ইনের বৈঠক হবে। বৈঠকে উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরনে ‘বাস্তব পদক্ষেপের’ বিষয়ে আলোচনা হবে।
কিম দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলটিকে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তার বিশ্বাস ‘অপরিবর্তিত’ রয়েছে। ২০২১ সালের প্রথম দিকে ট্রাম্পের ক্ষমতার প্রথম মেয়াদের মধ্যেই তিনি নিরস্ত্রীকরণ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্বেষপূর্ণ সম্পর্কের অবসান চান।
চলতি বছরের প্রথম দিকে সিঙ্গাপুরে ট্রাম্প ও উনের বৈঠক হয়। এতে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছিল দেশ দুটির পক্ষ থেকে। তবে উত্তর কোরিয়া ওই সময় নিরস্ত্রীকরণের কোনো সময়সীমা ঘোষণা করেনি। বুধবারই প্রথম উন নিরস্ত্রীকরনের সময়সীমা নিয়ে কথা বললেন।